খোকসায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বহালের দাবিতে বিক্ষোভ 

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বহালের দাবিতে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা রেলস্টেশনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। রেল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খোকসার পরিবর্তে কুমারখালীতে ট্রেন থামানোর সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি। 

বৃহস্পতিবার বিকেল চারটা। কুষ্টিয়ার খোকসা রেলস্টেশন। বৃষ্টিতে ভিজেই বিক্ষোভে নেমেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের একটাই দাবি, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি খোকসায় বহাল রাখতে হবে।

দীর্ঘদিন ধরে খোকসা স্টেশনে থামে বেনাপোল এক্সপ্রেস। কিন্তু হঠাৎ বুধবার রেল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে খোকসার পরিবর্তে কুমারখালীতে ট্রেনটি যাত্রাবিরতি করবে। এই সিদ্ধান্ত জানার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠে খোকসাবাসী।

আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ও থানার ওসি। তারা আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের দাবি, যেভাবে প্রজ্ঞাপন দিয়ে খোকসার যাত্রাবিরতি বাতিল করা হয়েছে, সেভাবেই প্রজ্ঞাপন দিয়ে আবার খোকসায় ট্রেন থামানোর সিদ্ধান্ত জানাতে হবে।

ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। যাত্রাবিরতি বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর