মেহেরপুরে চাচার কোপে প্রাণ গেল ভাতিজার 

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

মেহেরপুরে চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজা নাহিদ হোসেন (২২) নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে হামলার পর আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি সাইকেল ম্যাকানিক ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, তেঁতুলবাড়ীয়া গ্রামের লালন হোসেনের সঙ্গে নাহিদ হোসেনের মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে বাক–বিতন্ডা হয়। তারই জের ধরে গতকাল সন্ধ্যায় ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে নাহিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেন চাচা লালন। 

নাহিদকে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থার কারণে রাতেই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা হবে। হামলাকারী লালনকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর