খুলনায় ছেলেকে না পেয়ে মাকে গুলি করল সন্ত্রাসীরা   

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক নারী আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা হয়।

শিমুল বেগম নামের গুলিবিদ্ধ নারী একজন গৃহিনী। সন্ত্রাসীরা তার ছেলেকে গুলি করতে এসে বাড়িতে না পেয়ে তাকে গুলি করে বলে জানিয়েছে পুলিশ। 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আজ সকাল আনুমানিক ১০টায় তিন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হ্নদয় খানকে খুঁজতে তাদের করিমনগর বাড়িতে যায়। এসময় মুজিব খান ছেলে ঘরে নেই বলে জানালে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড  গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভষ্ট্র হয়ে পাশে দাঁড়ানো মুজিব খানের স্ত্রী শিমু খানের পেটে বিদ্ধ হয়। গুরুত্ব অবস্থায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ছেলে হৃদয় খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের টার্গেট  ছিল হৃদয় খান। এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর