সাকিবের মাগুরার বাড়িতে শুরু হয়েছে সংস্কার

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন শ্রমিকেরা।

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন শ্রমিকেরা।

গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে আগুন দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হলো। হামলায় ভবনের কয়েকটি জানালা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সোমবার সরেজমিনে ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। 

সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা শুধু ভবনের মেরামত ও রঙের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা, কিংবা বাড়িতে পরিবারের কোনো সদস্য আসবেন কিনা, এ বিষয়ে কিছু জানেন না তারা। সংস্কার কাজ শেষ হলে হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তারা।

এদিকে হামলার পর মাগুরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি।

সাকিবের বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। একই সময়ে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গণে আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কিনা, তা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়; তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে এক পর্যায়ে গ্রাহক ফোরামের সহ সভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর