সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য অপসারণ করছে টোয়াস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

সুন্দরবনে দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে খুলনায় ডাম্পিং করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন–টোয়াস। এছাড়াও পর্যটন মৌসুমে সুন্দরবনে যাওয়া প্রতিটি জাহাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হয়েছে। টোয়াসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বন বিভাগ। বনের প্লাস্টিক বর্জ্য অপসারণে তারা নিজেরাও কাজ করবে বলে জানিয়েছেন। 

জোয়ারে ভেসে আসা জেলে-পর্যটকের ব্যবহার করা প্লাস্টিকে সয়লাব সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্র। 

পর্যটন মৌসুম শুরুতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অভিযান চালিয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণ করছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন- সুন্দরবন টোয়াস। বন থেকে অপসারণ করা বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য খুলনায় নিয়ে ডাম্পিং করেন তারা।

এছাড়া পুরো পর্যটন মৌসুমজুড়ে বর্জ্য অপসারণের কাজ করবে পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ খুলনার সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম কচি বলেন, ‘পরিবেশ-প্রকৃতি বান্ধব পর্যটন নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পর্যটকদের পরামর্শও দেওয়া হচ্ছে।’ 
 
টোয়াসের এই উদ্যোগের প্রশংসায় বন বিভাগ। নিজেদের ফুট পেট্রোলিংয়ের সময় প্লাস্টিক বর্জ্য অপসারণের কথা জানিয়েছে তারা। 

সুন্দরবনের পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘টোয়াসের এই উদ্যোগ প্রশংসনীয়।’   

সুন্দরবনের প্রতি লিটার পানিতে মাইক্রোপ্লাষ্টিক এর পরিমান ২.২২ আইটেম পার লিটার। তাইতো সুন্দরবনের পানি, মাটি ও জলজ প্রাণি রক্ষায় প্লাস্টিক বর্জ্য অপসারণের বিকল্প দেখছে না সংশ্লিষ্টরা।

কুয়াকাটার অদূরে পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে স্থাপনা নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাইর মার্কেটের পশ্চিম পাশে গত চার...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে...
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
লোডিং...

এলাকার খবর