মাগুরায় ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোলিং অথরিটি এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। একই সঙ্গে তাকে যশোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুরার মহম্মদপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহীন আহসানকে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে এ অস্বাভাবিক হিসাব ধরা পড়ে। বিলে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা উল্লেখ করা হয়। অথচ বর্তমান মিটার রিডিং অনুযায়ী ওই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।

জানা যায়, গত ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট। ৮ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। অর্থাৎ এক মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। অস্বাভাবিক বিল হাতে পাওয়ার পর বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানান গ্রাহক। পরে মিটারের রিডিং সংশোধন করে নতুন বিল দেওয়া হয়। সংশোধিত বিলটি পরিশোধ করেছেন আলেয়া খাতুন।

অস্বাভাবিক বিলের বিষয়টি স্বীকার করে তৎকালীন জিএম মহিতুল ইসলাম জানিয়েছিলেন, দায়িত্বে অবহেলার কারণে চারজনকে শোকজ করা হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। শোকজ পাওয়া চারজন হলেন, বিলিং অ্যাসিস্ট্যান্ট, বিলিং সুপারভাইজার, মিটার রিডার কাম মেসেঞ্জার এবং সংশ্লিষ্ট আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম।

মহিতুল ইসলাম আরও জানিয়েছিলেন, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের একটি ডিজিট ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় অস্বাভাবিক এই বিল তৈরি হয়। পরে বিলটি সংশোধন করে গ্রাহককে দেওয়া হয়।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন ভুল মাঝেমধ্যে ঘটে। অনেক সময় মিটার না দেখেই বিল তৈরির অভিযোগও রয়েছে। এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়।

গ্রাহকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের ভুল ও হয়রানির ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে।

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সংঘাতের মাঝখানে পড়ে কস্মিকা ত্রিপুরা (৮) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১ নম্বর...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে ৩ দিনের ব্যবধানে ৪ প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। শিক্ষকদের অভিযোগ, পচা ও নিম্ন মানের খাবর সরবরাহ করেছে প্রতিষ্ঠানগুলো। এদিকে,...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ শিশু।
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের আয়োজনে আগামী ২ ও ৩ অক্টোবর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে...
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বেলা পৌনে...
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর