মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দেখানো হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা।

বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসত। কিন্তু এবার বিলে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে প্রায় ৩০ হাজার টাকা বিল করা হয়েছে। এতে তিনি হতবাক ও চিন্তিত।

চা দোকানি বাবু জানান, গত বুধবার মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসে বিল দিতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। পরে বিদ্যুৎ বিভাগের বিল গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিলটি সংশোধন করে দেন। সংশোধিত বিলে তার গত তিন মাসের বকেয়াসহ চলতি মাসের মোট বিল দেখানো হয় ৭০৫ টাকা। বিলম্ব বিলসহ যার পরিমাণ দাঁড়ায় ৭১২ টাকা। পরিশোধের শেষ তারিখ দেখানো হয় ৬ অক্টোবর ২০২৬।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা এফ এম শাহীন আহসান মুঠোফোনে বলেন, ‘বিলের কাগজ না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। পুরোনো কোনো বিলের টাকা যুক্ত হতে পারে। তবে ২০ ইউনিটের বিল এত টাকা হওয়ার কথা নয়।’

এর আগে মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির তৎকালীন জিএম মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে যশোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে বিলটি সংশোধন করে গ্রাহককে দেওয়া হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর