পদ্মায় জলদস্যুদের দু’পক্ষে সংঘর্ষ, স্পিডবোটে আগুন ও গুলিবর্ষণ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নদী তীরবর্তী পানবরজে কাজ করা চাষিরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই তারা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে রয়েছেন জানিয়ে সংযোগ কেটে দেন।

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবকেক ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স...
নাটোরের ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়। এছাড়া...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
যাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর