ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০১:২৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় রোববার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন– ত্রিশাল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯)। 

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, ‘একটি মারামারির মামলায় বেদেনা আক্তার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান আমাদের তিন পুলিশ কর্মকর্তা। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন বাধা দেয়। একপর্যায়ে তিন পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে তাদের মাকে ছিনিয়ে নিয়ে যায়।’ 

চাঁন মিয়া আরও বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই সময়ের মধ্যে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ভিডিও দেখুন:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘এএসআই রাকিবের পেটে কোপের আঘাত রয়েছে। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোনো মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তিনজনই আশঙ্কামুক্ত আছেন।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর