ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫৭ এএম

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২০ যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ করছে। এ ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, দুই বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ‍্যে ৬ জনকে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
লোডিং...

এলাকার খবর