নেত্রকোণায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

আপডেট : ১১ মে ২০২৪, ০৩:২৪ পিএম

নেত্রকোণার পূর্বধলায় গাড়িচাপায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে চাপা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।

নিহত ব্যক্তির বয়স ৪০- ৪৫ বছরের মধ্যে হবে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকায় তাঁকে ঘুরাঘুরি দেখতে দেখেছেন অনেকে।

আজ দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের  (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি মানসিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে দেখেছেন তারা। গভীর রাতে কোনো গাড়ি হয়তো তাঁকে চাপা দিয়ে চলে গেছে। ওই ব্যক্তির মাথা থেঁতলে গেছে। চাপা দেওয়া গাড়ি ও এর চালককে খুঁজে বের করতে চেষ্টা চলছে।’

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর