ময়মনসিংহে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩ 

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:৩২ পিএম

ময়মনসিংহের ফুলপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে পিটুনিতে তাঁর মৃত্যু হয়। 

নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ধোবাউড়া উপজেলার গোয়াতলা রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন– প্রতিপক্ষের জাকারয়িা (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তাঁদের মা (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচা আবুল খায়ের, চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল নিহত সাজ্জাত হোসেন কামালের। তিনি শুক্রবার সকালে সেচপাম্প দিয়ে নিজ পুকুর থেকে পানি জমিতে নিতে চাইলে ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বাঁধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক কামালকে আঘাত করে ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন কামাল। একপর্যায়ে ওই শিক্ষকের গলা টিপে ধরা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা ছালাম ফকির বাদী হয়ে দুপুরে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিহত কামাল হোসেন এক সন্তানের জনক ছিলেন। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নিহত শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’  

রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
লোডিং...

এলাকার খবর