শিয়ালে টানাহেঁচড়া করছিল শিশুর মরদেহ, মাটি খুঁড়ে মিলল ৩ লাশ

আপডেট : ২১ মে ২০২৪, ১১:০৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে এক নারী ও তাঁর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের একটি ঝোপের মধ্যে মাটি খুঁড়ে তাদের মরদেহ পাওয়া যায়। 

উদ্ধার হওয়া মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলো সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে আমেনা বেগম (৩০) ও তাঁর দুই সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)। 

স্থানীয়রা জানান, গত ছয় বছর আগে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের সঙ্গে বিয়ে হয় আমেনার। তাঁরা সম্পর্কে ফুফাতো ভাইবোন। 

পুলিশের ধারণা,  দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আলী হোসেন নির্জন স্থানে পুঁতে রেখে যান আলী।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বলেন, ‘দুপুরে একটি শিয়াল গর্ত খুঁড়ে এক শিশুর মরদেহ নিয়ে টানাহেঁচড়া করছিল। এ সময় ঘটনাটি দেখে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে আরও এক নারী এ এক শিশুর মরদেহ উদ্ধার করে।’

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে ওই নারী ও শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রেখে পালিয়েছে খুনি। নিহত নারীর বয়স আনুমানিক (৩৫) এবং দুই শিশুর মাঝে একজনের বয়স ৩ বছর ও অপরজনের বয়স ৬ বছর হতে পারে।’ 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে। আগামীকাল বুধবার লাশ ময়মনসিংহ মেডিকেল মর্গে পাঠানো হবে। ঘটনা শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর