ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:৫৪ পিএম

ময়মনসিংহে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৪মে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত যুবক মারা গেছে। নিহত যুবকের নাম আখতারুল আলম শুভ (৩১)। 

গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া আখতারুল আলম শুভ ময়মনসিংহরে ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের এনামুর রহমান রবির শ্যালক। 

মঙ্গলবার ময়মনসিংহ নগরীর চৌরঙ্গীর মোড় মসজিদে নামাজে জানাযা শেষে আকুয়া মাদ্রাসা কোয়াটার গোরস্থানে তাকে দাফন করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের সমর্থক স্থানীয় জয়নালের সাথে ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির বিরোধ দেখা দেয়। এর জেরে গত ১৪মে রাতে এনামুর রহমান রবির উপর জয়নালের লোকজন হামলা করলে রবির শ্যালক শুভ মারাত্বক ভাবে আহত হয়। পরে চিকিৎধীন অবস্থায়  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় শুভ। এই ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের এনামুর রহমান রবিও আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা শুভর বোন ইসমত আরা সরকার। তার দাবি, হত্যাকারীরা স্থানীয় এমপি ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এঘটনায় বিচার দাবি করেছেন তিনি। 

এ বিষয়ে, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জয়নাল আবেদিন ও এনামুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর কয়েক দিন পর ১৩ মে রাতে দেওখোলা বাজারে এনামুর রহমান, আখতারুলসহ পাঁচ নেতা-কর্মীর ওপর হামলা হয়। মামলার ১৭ আসামির মধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বেশির ভাগ আসামিই আগাম জামিন পেয়েছেন।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর