নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত 

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:১৪ পিএম

নেত্রকোণার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (১৭) পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। শাকিল অটোরিকশার যাত্রী ছিলেন।

এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘একটি অটোরিকশা ৭ যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ সংলগ্ন সড়কে পৌঁছলে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হন। বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয়র মমেক হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর আহত তিনজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।’

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।’ 

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর