নিজ ঘরে পড়েছিল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

জামালপুরের মেলান্দহে নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, নিহত গৃহবধূ শাহিনা বেগম উপজেলার মলিকাডাঙ্গা এলাকার গেন্ধা শেখের মেয়ে এবং একই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয়রা জানান, শাহিনার স্বামী সেনা সদস্য আব্দুস ছালাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তাঁর দুই সন্তান বাইরে থেকে পড়ালেখা করায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকত। তার ডায়বেটিকস রোগ থাকায় প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করত৷ তবে বুধবার সকালে স্থানীয়রা শাহিনাকে বেগমকে বের হতে না দেখে খোঁজ নেওয়ার জন্য সকাল ৯টা দিকে বাসায় গিয়ে মেইন গেট বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে এলাকার লোকজন গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা অবস্থায় শাহিনার বেগমের হাত-পা বাঁধা অর্ধনগ্ন নিথর মরদেহ বিছানায় দেখতে পায়। এসময় ঘরের মালামালও এলোমেলো অবস্থায় দেখা যায়। 

খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সেনা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর