নেত্রকোণায় বেড়িবাঁধ ভেঙে ঢুকছে কংস নদীর পানি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৬ এএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধ ভেঙে গেছে। আজ রোববার সন্ধ্যায় জারিয়া আনসার ক্যাম্প এলাকায় ওই বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে কংস নদী থেকে প্রবল বেগে পানি ঢুকে এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার অন্তত ৪টি ইউনিয়নে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

জানা গেছে, ৩দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণার পূর্বধলা, দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়ার উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া কংস নদের পানি বেড়ে যায়। এতে পূর্বধলা উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে পানি উঠে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় লোকজন মাটির বস্তা ফেলে বাঁধের ভাঙন রোধে প্রাণান্তকর চেষ্টা চালায়। কিন্তু সন্ধ্যায় বাঁধের জারিয়া ইউনিয়নের নাটেরকোণা আনসার ক্যাম্প এলাকায় পানির তোড়ে ভেঙে যায়।

বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে আশপাশের এলাকা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনউপজেলার জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু বলেন, বাঁধের জারিয়া নাটেরকোণা এলাকায় উপচে দুপুর থেকে পানি গড়াচ্ছিল। স্থানীয় লোকজন নিয়ে পানি গড়ানো রোধ ও ভাঙন ঢেকাতে মাটির বস্তা ফেলা হয়। কিন্তু কংস নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানির তোড়ে সন্ধ্যার  দিকে ভেঙে যায়। ফলে প্রবল বেগে পানি ঢুকছে। এতে উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বন্যায় উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামূলগাঁও ইউনিয়নের ১৮টি গ্রাম প্লাবিত হয়ে ৩হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আরও নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর