বন্যায় ঘর ডুবে আটকে ৩৭ শিশু-নারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম

ময়মনসিংহ জেলার দুই উপজেলায় বন্যার পানিতে ঘর ডুবে সেখানে আটকে পড়া ৩৭ নারী ও শিশুকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বানিজান গ্রামের কাশিবান বাজার থেকে ভীত ও উদ্বিগ্ন একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় বন্যার পানিতে অনেক মহিলা ও শিশু ঘরে আটকে আছে। একইদিন একই বিপদের কথা জানিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩ নম্বর ইউনিয়ন থেকে আরেকজন কলার ফোন করেন জানান, বড় খালের পাড় এলাকায় বেশ কয়েকজন পানিতে ডুবে যাওয়া ঘরে আটকে গেছেন।

উভয়ে তাদের জরুরি ভিত্তিতে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। কল দুটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল মো. সুরুজ্জামান। তিনি কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনে উভয় ঘটনা দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

উদ্ধার সংশ্লিষ্ট থানা, ফায়ার সার্ভিস স্টেশন ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. রেজাউল করিম, ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার ওলিউল্লাহ এবং ফায়ার ফাইটার মো. হানজালাল।

সংবাদ পেয়ে ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে আসে।

ফুলপুর ফায়ার সার্ভিস উদ্ধার করে ১২ জন নারী, আটজন শিশু ও ১০ জন পুরুষ এবং হালুয়াঘাট ফায়ার সার্ভিস উদ্ধার করে তিনজন মহিলা ও চারজন শিশু। দুই উপজেলা মিলিয়ে মোট ৩৭ জন জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া একাধিক গৃহপালিত প্রাণীও উদ্ধার করা হয়।

দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
লোডিং...

এলাকার খবর