বিএনপি যেকোনো দুর্যোগে জনগণে পাশে থাকে: ডাক্তার জাহিদ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

বিএনপি যেকোনো দুর্যোগে এদেশের জনগণের পাশে থাকা দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যাননি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবিলা করার চেষ্টা করেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভয়াবহ বন্যায় শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী, নকলাসহ সব জায়গায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলার বিএনপির সব নেতাকর্মী কাজ করে যাচ্ছেন।’ শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যা পূনর্বাসন কার্যক্রম পরিচালনার সময়ও নেতাকর্মীদের মাঠে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ–সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওহাব আকন্দ, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এমপি, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে বিএনপি নেতারা ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলায় ত্রাণ বিতরণ করেন। 

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর