এইচএসসিতে ফেল করায় যুবকের ‘আত্মহত্যা’

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১০:০৭ এএম

এইচএসসি পরীক্ষায় ফেল করায় জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. তারেক আহমেদ (২২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তাঁর পরিবার।  

উপজেলার হরিপুর ভাটিপাড়া গ্রামে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তারেক ওই এলাকার মো. চান মিয়ার ছেলে। মেলান্দহ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। 

ওই শিক্ষার্থীর স্বজনেরা জানান, মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর একটি কম্পিউটারের দোকানে গিয়ে নিজের ফলাফল দেখতে গিয়ে ফেল করার বিষয়টি জানতে পারেন তারেক। পরে পরিবার বিষয়টি জানলে তাঁকে বকাঝকা করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের থাকার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে তারেক। পরে নিহত শিক্ষার্থীর ছোটবোন তানজিলা (১১) বিষয়টি দেখতে পেয়ে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মরদেহ নামিয়ে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মেলান্দহ থানা-পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুজ্জামান জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারেক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল তৈরির পর যথাযথ আইনি ব্যবস্থায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর