নেত্রকোণায় সাবেক এমপি বেলালসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:০০ পিএম

নেত্রকোণার পূর্বধলায় বিএনপি নেতাকে হত্যার অভিযোগে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালসহ আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে হত্যার শিকার বিএনপি নেতা এরশাদ আলী খন্দকারের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে পূর্বধলা থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

এতে সাবেক এমপি বেলাল ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, এমপির দুই এপিএস ফেরদৌস ও উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান কমল সরকারসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় বেলায়েত হোসেন খান (৭০) নামে এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে নিজ বাড়ির সামনে ২০১৮ সালের ২২ ডিসেম্বর পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরশাদ আলী ওই ইউনিয়নের নরনায়নপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাতে হত্যার শিকার এরশাদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে এ মামলা দেন।

ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ মামলায় বেলায়েত হোসেন নামের এক ব্যক্তিকে আজ রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর