নেত্রকোণায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকা থেকে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুই নেতা হচ্ছেন, মোহনগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রণয় দত্ত (৫৮) ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক (৪৫)। প্রণয় দত্ত বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় থাকেন। মঞ্জুরুল হক শহরের একই এলাকায় থাকেন। 

মোহনগঞ্জ থানার এসআই তায়জুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাসা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের মামলায় প্রণয় দত্ত  ও মঞ্জুরুল হককে গ্রেপ্তার করা হয়। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ২৩০ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এসআই তায়জুল আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে আজ রোববার দুপুরে নেত্রকোণা বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর