পানিতে ডুবে প্রাণ গেল যমজ শিশুর

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী যমজ শিশুর মারা গেছে। আজ বুধবার দুপুরে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।

জানা যায়, শিশু দুটির নাম রেজুওয়ানা ও রেজবানা। তারা শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু দুইজন বেশিরভাগ সময় নানার বাড়ি শ্রীবরদীর ডনডনিয়াতেই থাকতো। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হলে, লাশ তাদের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর