নিজ ঘরের আড়ায় ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

শেরপুরের নকলার সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম টালকি এলাকায় এ ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শিক্ষার্থী সিফাত পশ্চিম টালকি গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে। তিনি নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নকলা উপজেলার  টালকি গ্রামের এসএসসি পরীক্ষার্থী সিফাত মিয়া সবার অগোচরে ১১ ডিসেম্বর সকালে তার শোবার ঘরের ধর্নার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা (বুরন মিয়া) সিফাতের শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে চিৎকার শুরু করে এবং পরিবারের অন্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলিতে দেখে নকলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে, আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।
 
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘আজ সকালে পশ্চিম টালকি এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।’

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর