ডাম্পট্রাকের চাপায় প্রাণ গেল একই পরিবারের চারজনের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতিসহ একই পরিবারের চারজনের। বৃহস্পতিবার সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ডাম্পট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন আরও দুইজন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) টিপু সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ ও তাঁর স্ত্রী বকুলা আক্তার। বকুলার ভাই বিদ্যা মিয়া ও তাঁর পুত্রবধূর লাবনী আক্তার। এ ঘটনায় নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশা চালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অসুস্থ শ্বশুরকে দেখতে গাজীপুরের শ্রীপুরের এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪ টার দিকে নেত্রকোনার উদ্দেশে রওনা হন। সে সময় ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে যাওয়ার পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি দ্রুতগতির ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আরও দুইজনের মৃত্যু হয়। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান,  দ্রুতগতির একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত দম্পতি আব্দুর রাশিদ ও বকুলা আক্তার ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে এবং বাকি দুইজনের মরদেহ নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
লোডিং...

এলাকার খবর