ধানের ট্রাকে গাঁজা পাচারের সময় মাদক কারবারি আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

ময়মনসিংহের ফুলপুর ধানবোঝাই ট্রাকে করে গাঁজা পাচারের সময় শেরপুরের মাদক কারবারি মো. হেলাল উদ্দিনকে (৪৬) আটক করেছে র‍্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার সকালে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকা থেকে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ হেলাল উদ্দিনকে আটক করা হয়। 

আজ শুক্রবার র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

র‌্যাব জানায়, শেরপুরের নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। গতকাল হেলাল ধানবোঝাই ট্রাকে করে মাদক পাচার করছে এমন তথ্য পান র‍্যাব-১৪ এর কর্মকর্তারা। পরে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় গিয়ে র‍্যাব-১৪, জামালপুরের একটি অভিযানিক দল মাদক কারবারি হেলাল উদ্দিনকে আটক করে। এ সময় ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১টি ট্রাক, ট্রাকে থাকা পৌনে ষোল টন ধান এবং নগদ ৫১ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফুলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক কারবারি ও আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
লোডিং...

এলাকার খবর