অভিমান করে বাড়ি ছেড়ে ৩ মাস ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

জামালপুরের মেলান্দহে মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমানে বাড়ি ছেড়ে চলে যায় আইয়ুব আলী (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। চলে যাওয়ার ৩ মাস পেরোলেও এখনো খোঁজ মিলেনি সেই শিক্ষার্থীর। 

জানা যায়, আইয়ুব আলী উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।তিনি কোনা মালঞ্চ দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পাস করে জামালপুর আলিম মাদ্রাসায় ভর্তি হয়েছিল। 

আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জেলায় জেলায় আইয়ুব আলীর খোঁজ না পেয়ে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মেলান্দহ থানায় ডিজি করেছে তার মা আফরোজা খাতুন।

তিনি বলেন, ‘সহপাঠী কয়েকজন মোবাইল কিনলে আইয়ুবও মোবাইল কিনতে চায়। অভাবের সংসার, কয়েকমাস পরে মোবাইল কিনে দিতে চাইলে এ নিয়ে পরিবারের সাথে ঝগড়া করে ঘুমাতে যায় আইয়ুব। ৩ অক্টোবর ভোরে ফজর নামাযের পর ঘরে গিয়ে দেখি সে নেই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকি।’

এদিকে আইয়ুব নিখোঁজের পর পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও শেষ পর্যন্ত না পেয়ে বেশ কিছুদিন ধরে ঘুরছেন ফকিরের (তান্ত্রিক) বাড়ি বাড়ি। ফকির নাকি তন্ত্র-মন্ত্রের বলে নিখোঁজ আইয়ুবকে বাড়িতে ফিরিয়ে আনবেন এ আশায় অপেক্ষা করছেন স্বজনরা।

মা আফরোজা খাতুন আরও বলেন, ‘এর আগেও বন্ধুদের সাথে না বলে ঘুরতে গেছিলো। ১০ দিন পর আসছে এবারো ভেবেছি চলেই আসবে। আত্মীয়দের বাড়িতে খোঁজেতেছি ওর বাবা ঢাকায়, চট্টগ্রামে গিয়ে খোঁজতেছে, পায়তেছে না। ছেলেটা প্রতিবন্ধী বাম হাতের কনুই পর্যন্ত নেই।’ 

এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, নিখোঁজের তিনমাস পর নিখোঁজ ওই শিক্ষার্থীর পরিবার একটি জিডি করেছে। আরও আগে থানায় জানালে ভালো হত। এ ব্যাপারে আমাদের আইনানুগ ব্যবস্থা চলমান।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর