পিকআপে নেওয়া হচ্ছিল চুরির গরু, গ্রেপ্তার ৩

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে কৃষকের গরু চুরি করে পিকআপে করে বাজারে নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরির দুটি ষাড়গরু ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার ভোরে আটপাড়া এলাকায় গরুসহ এই তিনজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো. আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো. আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো. রফিক (২৭)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,  ‘মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় রাতেই অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ওই দুটি ষাড়গরু উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত দুটি ষাড় গরুর মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।’

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশে নিয়ে বের হয়েছিল ওই তিন চোর। পরে থানায় মামলা দায়েরের পর তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর