নেত্রকোণায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

নেত্রকোণার দুর্গাপুরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী মজনু মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মজনু মিয়ার মৃত্যু হয়। এর আগে, সকালে উজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া (৩৮) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ওই ইউনিয়নের মুন্সিপাড়া আমিন মার্কেটে মুদির দোকানি ছিলেন। আহত জালাল মিয়া (৪০) একই মার্কেটে মিষ্টির দোকানি। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া স্থানীয়দের বরাতে জানান, মোটরসাইকেলে করে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে যাচ্ছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া-চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়েন।

ওসি মো. বাচ্চু মিয়া আরও জানান, এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন  সন্ধ্যায় মজনু মিয়ার মৃত্যু হয়।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর