ধামরাইয়ের যুবলীগ নেতা নেত্রকোণায় গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো. কামরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোণার মোহনগঞ্জ পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা-পুলিশের একটি দল। 

গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে শুক্রবার সকালে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশ আসার পর তাদের হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর