ভালুকায় অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে মাহিন্দ্রা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) ও সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি  মাহিন্দ্রার সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মনির নামে অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা হামিদকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’
ভালুকায় মডেল থানা উপ–পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর