শেরপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার  

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম

শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার চান মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নকলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় বৃদ্ধ চান মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চান মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে চান মিয়াকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত চান মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর