নেত্রকোণায় পাহারাদারকে হত্যার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০২:০২ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে একটি খামারের পাহারাদারকে হত্যার পর ৭টি গরু লুটের ঘটনার যুবদলের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুরের ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২), রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮) এবং মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২)।

গত ৭ মার্চ দৃর্গাপুর উপজেলা যুবদলের ইউসুফ খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম বাইয়ুম সাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে আব্দুল আওয়ালকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আওয়ালকে দল থেকে বহিষ্কার করা হলো।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের গরুর খড়ের ঘরে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অন্যদের গ্রেপ্তার, গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।

এর আগে ৫ মার্চ (বুধবার) দিবাগত রাতে কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারে এই হত্যার ঘটনা হয়।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর