জামালপুরে ১১ মামলার আসামির মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জে ১১ মামলার আসামি মো. শাহীনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাজিতের পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মো. শাহীনের বাড়ি জামালপুর সদর উপজেলার নাছিরপুর গ্রামে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন। শাহীনের মরদেহ উদ্ধারের আগে গত রাতে মো. জলিল নামের সাত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, ‘রাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে মো. শাহীন, জলিল ও অজ্ঞাত একজন অপরাধ সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় বাকি দুজন। এরপর সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আর পিকআপ ভ্যানটি পাওয়া যায় এক-দেড় কিলোমিটার দূরে।’ 

মো. সাইদুর রহমান আরও বলেন, ‘এরা মূলত সংঘবদ্ধ চোর। মো. শাহীনের নামে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক সুরতহালে শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়ত পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। শাহীনের স্ত্রী থানায় আসছেন। তিনি অভিযোগ দিলে, গ্রহণ করা হবে। শাহীনের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’ 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর