নেত্রকোণায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতের পর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১:৩০ এএম

নেত্রকোণার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ী।

উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত শওকত মিয়া ওই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে ও বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড দোকানি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শওকত মিয়া সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছালে দুইজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা ব্যাগে দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল চিনিয়ে নেয়। এ সময় শওকত বাঁধা দিলে তার হাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায় তারা। চিৎকার করল আশপাশের লোকজন ছুটে আসেন। ছিনতাইকারীদের মুখে মুখোশ ছিল তাই কাউকে চিনতে পারেননি তিনি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়াসহ ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর