বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ, ইউপি সদস্য আসাদ মিয়া জুয়ার আসর বসান।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ এপ্রিল সন্ধ্যায় জুয়া উচ্ছেদ করতে যায়। এ সময় আসরের আয়োজক সুলতান, আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় মধ্যরাতে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ও আটজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি পৃথক মামলা করা হয়।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর