ত্রিশালে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ২  

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম

ময়মনসিংহের ত্রিশালে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও তিনজন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বীর রামপুর এলাকায় ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– হনুফা আক্তার এবং অজ্ঞাত এক যুবক। নিহত হনুফা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার রিপন মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হন তাঁর স্বামী রিপন মিয়া।

হনুফার স্বামী রিপন মিয়া জানান, তাঁদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তাঁরা সেখান থেকে বাসে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি বীর রামপুর এলাকায় ত্রিশাল বালিপাড়া সড়কে পৌঁছামাত্রই পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের চাপায় দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন হনুফা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় নিহত দুজনের মধ‍্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ‍্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর