নেত্রকোণায় মামাকে হত্যার ঘটনায় ভাগনে গ্রেপ্তার 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক কলহের জেরে পিটিয়ে মামাকে হত্যার ঘটনায় ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ভাগনে মাজাহারুল ইসলাম (২১) উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে বাসিন্দা। মামা কাঞ্চন মিয়াও (৬৫) একই গ্রামের বাসিন্দা। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। ওসি জানান, গতকাল সোমবার নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করার সময় বিশেষ অভিযানে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে ওসি জানান,  মাজহারুল ও তার স্ত্রী মিলে প্রায় সময় মা মাজেদা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। ঘটনার দিন ৪ ফেব্রুয়ারি  সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মাজাহারুলের মা তাঁর ভাই কাঞ্চন মিয়াকে বিষয়টি জানান। ঘটনা শুনে ওই দিনই দুপুরে বোনের বাড়িতে আসেন কাঞ্চন। পরে ঝগড়ার বিষয় নিয়ে ভাগনে ও ভাগনের স্ত্রীর সঙ্গে মামা কাঞ্চন মিয়ার তর্ক হয়। এ সময় ভাগনে মাজহারুল ও তার স্ত্রী মিলে কাঞ্চন মিয়াকে মারধর করে গুরুতর আহত করেন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে  ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। ওই দিন বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মিয়া মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মানিক মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাজহারুল ও তার স্ত্রী পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাজহারুলের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক মাজহারুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর