মোহনগঞ্জ রেলস্টেশন থেকে দুই ছিনতাইকারী আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। 

আটক দুজন হলেন– কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোজাহিদ (২২) ও শেরপুর সদরের ইমন মিয়া (২৫)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এস আই মোবারক হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি সকাল ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই ছিনতাইকারীদের ধরতে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমন নামে অপর ছিনতাইকারীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। তাদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে ওই শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। 

এস আই আরও জানান, আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে ওঠে তারা। সুযোগ বুঝে ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করে।

আটক মোজাহিদ ও ইমন। ছবি: সংগৃহীত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে বলে জানান এস আই মোবারক হোসেন।

 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর