শেরপুরে গারোদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম

শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগরে গারো সম্প্রদায়ের মাদকাসক্ত এক ব্যক্তির সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় মারপিটের মিথ্যা দাবিতে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় খ্রিষ্ঠান মিশনের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে চারটি গ্রামের গারো জনগণ।

ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোশিয়েশনের সাবেক সভাপতি আলপনেস চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারুয়ামারি গ্রাম কাউন্সিলের সাধারণ সম্পাদক উইলিয়াম চিরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা গারো ছাত্র সংসদের সাবেক সভাপতি রুনো নকরেকসহ বারুয়ামারি, ভাটপাড়া, ভারুয়া ও গজারীকুড়া গ্রাম কাউন্সিলের নেতারা।

চার গ্রামের গারো জনগণ উপস্থিত থেকে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করে, গত ২০ এপ্রিল ইস্টার সানডের অনুষ্ঠান শেষে সুবীর গন্ধাই নামে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর এক অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁকে স্থানীয় আদিবাসী ছাত্র–যুবকেরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে আসে। পরে আহত সুবীর গান্ধাইকে শেরপুর জেলা হাসপাতালে এবং ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। এ ঘটনাকে ভিন্নখাতে নিয়ে গারোদের নামে ঝিনাইগাতী থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এ অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো থানায় মামলা রেকর্ড করা হয়নি।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর