শেরপুরে ছাত্র হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৫, ০২:৪৮ পিএম

শেরপুরের শ্রীবরদী রানীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর শহরের সিংপাড়া এলাকার বাসা থেকে আজ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মেহেদী মাসুদ রানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম। 

পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মেহেদী মাসুদ রানা। তার বিরুদ্ধে শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্রহত্যার একাধিক মামলা রয়েছে। পরে আজ ২৩ মে ভোরে তাকে শেরপুর শহরের শিংপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর