নেত্রকোণায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০২৫, ০১:৪৮ পিএম

পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন নেত্রকোণার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে মো. ইদু মিয়া (২২)  নামের এক অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা তাঁর মরদেহ ফেলে রেখে যায়। আজ মঙ্গলবার সকালে উপজেলার  আদর্শনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অটোরিকশার চালক মো. ইদু মিয়া উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজব আলীর ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি: ভিডিও থেকে নেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল সোমবার রাতে ইদু মিয়া তাঁর ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের একপর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে- তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ সকালে তাঁর ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে   খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদুর মরদেহ দেখতে পেয়ে খানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, মরদেহ গলা কাটার চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর