শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু 

আপডেট : ৩০ মে ২০২৫, ১১:০৫ এএম

শেরপুর নালিতাবাড়ি উপজেলায় গারো পাহাড়ের একটি এলাকায় বন্যহাতির দলের আক্রমণে ছুরতন নেছার নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট অফিস এলাকায় আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। গারো পাহাড়ের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে গারো পাহাড়ের নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় আক্রমণ করে একদল বন্যহাতি। এ সময় অন্তত তিনটি বাড়িঘর ভাঙচুর করে হাতিরদল। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

বন বিভাগে স্থানীয় কর্মকর্তারা জানান, এর আগেও ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি ভাঙচুর করেছিল হাতি। এ জন্য বৃদ্ধা ও তার নাতি বন বিভাগের কাছ থেকে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণও পেয়েছিলেন।

এর আগে ২৮ মে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভেতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে বন্যহাতি। গত ২০ মে রাতে ঝিনাইগাতি উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী এলাকায় আরও দুজন হাতির আক্রমণে মারা যায়।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বের হতে পারেনি। এ অবস্থায় ভোরের দিকে ওই বৃদ্ধার ঘরে আক্রমণ করে হাতি।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর