সম্পত্তি আত্মসাতে জীবিত ভাইকে ‘জুলাই শহীদ’ দেখিয়ে বড় ভাইয়ের মামলা

আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:১৭ এএম

ভুক্তভোগী সোলাইমান হোসেন সেলিম। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত সোলাইমান হোসেন সেলিমকে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ’ দেখিয়ে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। আপন বড় ভাই গোলাম মোস্তুফা ছোট ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সোলাইমান হোসেন সেলিম বেলতলি বাজারে মুদির ব্যবসা করছেন। কিন্তু তার আপন বড় ভাই গোলাম মোস্তুফা, তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা করেছেন। ৩০ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। আসামি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। 

জানা যায়, ২০ বছর আগে বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ হয় ভাইদের মধ্যে। সম্পত্তির লোভে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। 

ভুক্তভোগী সোলাইমান হোসেন সেলিম বলেন, ‘মোস্তুফা হইলো গ্রেপ্তারি পরোয়ানা আসামি। সে বাড়িতে নাই। তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আমাকে মেরে গুম করার পরিকল্পনা করে। এর মাধ্যমে তারা সরকারি অর্থও পাবে এবং আমার সম্পত্তিও যেগুলা আসে সেগুলোও নিতে পারবো।’

সেলিমের স্ত্রীর দাবি, হত্যার উদ্দেশ্যেই এই নাটক সাজিয়েছেন তাঁর তিন ভাই। তিনি বলেন, ‘ওদের কোনো দোষ হইবো না, হেরা (সেলিমের তিন ভাই) মাইরা কবো ছাত্র আন্দোলনে মরছে। এরপর আমাগো মেয়েগো মারব, হেইডা করবো সেইডা করব।’

স্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকাবাসী এইটা নিয়া উদ্বিগ্ন যে একটা জীবিত মানুষকে মৃত বানায়ে মামলা করছে। 

অভিযুক্ত বড় ভাই গোলাম মোস্তুফা। ছবি: সংগৃহীত এদিকে নানা মামলা থাকায় ১৫ বছর ধরে ময়মনসিংহে যান না গোলাম মোস্তুফা। সেলিমকে নিহত দেখিয়ে মামলা করার বিষয়ে নানা কথা বলছেন তার আত্মীয়রা।    

পুলিশ বলছে, পারিবারিক বিরোধের কারণেই জীবিত সেলিমকে মৃত দেখিয়ে তাঁর ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ী পুলিশকে অবহিত করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘যে থানায় মামলা হয়েছে সেই থানা থেকে আমাদের কাছ থেকে ভুক্তভোগী সম্পর্কে জানতে চায়। তখন আমরা ওই এলাকায় খোঁজ নিয়ে দেখি ভুক্তভোগী মারা যাননি, বেঁচে আছেন। ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় তাদের ওই ভাইয়ের সাথে পূর্ব থেকে বিরোধ আছে।’

এ বিষয়ে চেষ্টা করেও মামলার বিষয়ে জানতে গোলাম মোস্তফার নাগাল পাওয়া যায়নি।

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর