বজ্রপাত: গরু আনতে গিয়ে কৃষক, নাতি নিয়ে ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:১২ পিএম

শেরপুরের নকলায় কৃষক ও নালিতাবাড়ীতে এক বৃদ্ধাসহ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টার দিকে নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়ন মানিককুড়া ও নকলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামে পৃথক এসব ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী তার নাতনিকে পার্শ্ববর্তী মাদরাসা থেকে বাড়ি আনার পথে বজ্রপাতের কবলে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই বৃদ্ধার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নাতি।

একইসময়ে নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দুন সমু (৫৮) মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও নকলা থানার ওসি হাবিবুর রহমান পৃথকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তারা।

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
লোডিং...

এলাকার খবর