নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:১৯ এএম

ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণার কেন্দুয়ায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে পরিবারের মেয়েরা পুকুর থেকে গোসল করে যাওয়ার সময় কিছু যুবক অশ্লীল গান গেয়ে ইভটিজিং করে। এ সময় পরিবারের অভিভাবকেরা এখানে গান গাইতে নিষেধ করলে যুবকেরা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা যুবকদের নিবৃত্ত করে। অভিযোগ উঠেছে, এই ঘটনার খবর পেয়ে ওই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুবকেরা সাইদুর রহমানের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। তখন দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে আনিসুর রহমানকে (৪৫) মৃত ঘোষণা করেন।  আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর