নকলায় বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:২১ পিএম

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুরে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বুধবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে এ হামলা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও ওসি তদন্ত আবুল কাশেম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত মধ্যরাতে নকলার গনপদ্দি ইউনিয়নের আদমপুরে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অজ্ঞাত সন্ত্রাসী ও দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় অন্তত ৫টি ককটেলের বিস্ফোরণ হয়। দুর্বৃত্তরা অফিসে ভাঙচুর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। একইসাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছবি কুপিয়ে কেটে ফেলে। ধারণা করা হচ্ছে বিএনপি বিরোধী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা করে থাকতে পারে।

এদিকে, হামলার ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে গনপদ্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিংকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শফিসহ নেতারা।

এ ব্যাপারে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর