ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২২ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাগুন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। ওসি জানান, শেরপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘জি কে পরিবহন’ নামের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
লোডিং...

এলাকার খবর