শিশুকে কামড়াচ্ছিল শিয়াল, রেহাই পেল না বাঁচাতে যাওয়া সাতজনও

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০৫ পিএম

শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ডাকাতিয়া কান্দা এলাকায় এই ঘটনা হয়।

আহতদের মধ্যে পাঁচজন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বাকি তিনজন চিকিৎসা নিয়েছে স্থানীয় ক্লিনিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতিয়া কান্দা এলাকার কফিল মিয়ার বাড়ির পেছনে শিশুরা খেলছিল। অতর্কিতভাবে একটি শিয়াল শিশু আল আমিনকে কামড়ে দেয়। পরে তাকে রক্ষা করতে গেলে বাকিরাও শিয়ালের কামড়ের শিকার হয়। পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিয়ালটির আচরণ পাগলাটে ছিল। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদুল ইসলাম বলেন, ‘পাঁচজন ইতোমধ্যে চিকিৎসা নিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের পরবর্তী চিকিৎসা ও ভেকসিন দেওয়া হবে।’

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর