গারো পাহাড় সীমান্তে ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ 

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের কর্ণজোড়া ও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। 

আজ মঙ্গলবার ভোরে কর্ণজোড়া বিজবি ক্যাম্পের সদস্যরা এসব চোরাই পণ্য জব্দ করে। বিজিবির পক্ষ থেকে আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় কর্ণঝোরা ক্যাম্পের টহলরত সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চোরাই পথে আনা মালামাল ফেলে পালিয়ে যায়। একই সময় বিজিবির অপর একটি দল পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় অভিযান চালায়।

দুই স্থান থেকে ৫৫৮টি মোবাইল ডিসপ্লে, ২৪০ কেজি জিরা, ২ হাজার পিস ভারতীয় জেলিট গার্ড, ১০ হাজার ৮ পিস জিলেট গার্ড কার্টিজ, ১২০০ পিস স্ক্রীন শাইন ক্রিম ও একটি মোটরসাইকেল, ২৮০ বক্স পন্ডস ফেসওয়াশ জব্দ করে। এসবের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর